বিরোধী দলনেতা ঋতব্রতকে আইনি লড়াইয়ে ফেলতে উদ্যোগী কল্যাণ
কলকাতা, ৫ জুন (হি.স.): ‘নয়া তৃণমূল’-এর নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলের সামনে এবার নয়া চ্যালেঞ্জ। উলুবেড়িয়া পূর্বের বিধায়কের বিরোধী দলনেতা নিয়োগকে এবার চ্যালেঞ্জ করতে চলেছে কালীঘাট। মমতা ঘনিষ্ঠদের সূত্র বলছে, নেত্রী সব
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৫ জুন (হি.স.): ‘নয়া তৃণমূল’-এর নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলের সামনে এবার নয়া চ্যালেঞ্জ। উলুবেড়িয়া পূর্বের বিধায়কের বিরোধী দলনেতা নিয়োগকে এবার চ্যালেঞ্জ করতে চলেছে কালীঘাট।

মমতা ঘনিষ্ঠদের সূত্র বলছে, নেত্রী সবুজ সংকেত দিলেই স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে। তবে আপাতত অপেক্ষা করা হচ্ছে সরকারিভাবে বিধানসভার বিবৃতির।

স্পিকারের বক্তব্য, “আইনে যা বলা রয়েছে, ঠিক সেই পথেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না বেশি, না কম। প্রথম আবেদনে ত্রুটি ছিল বলেই তা গ্রহণ করা হয়নি।”

কিন্তু সেই যুক্তি মানতে নারাজ মমতার ঘনিষ্ঠ তথা তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “যা হয়েছে সবটাই বেআইনি। আদালতে প্রমাণ হবে।”

শোনা যাচ্ছে, কল্যাণবাবু ওই ‘দলচুরি’র বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে সবটাই করা হবে আরও কিছুটা সময় অপেক্ষার পর। পরিস্থিতি কোনদিকে গড়ায় সেদিকে নজর রাখছে কালীঘাট। তাছাড়া সবটাই হবে দলনেত্রীর সম্মতির পরই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande