সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভ, প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ ঋতব্রতর
কলকাতা, ৫ জুন (হি.স.): এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভ কর্মসূচিকে নিন্দাজনক বলে ব্যাখ্যা করেছেন তৃণমূলের পরিষদীয় দলের মনোনীত বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্দীপন সাহার বাড়িতে য
প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ ঋতব্রতর


কলকাতা, ৫ জুন (হি.স.): এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভ কর্মসূচিকে নিন্দাজনক বলে ব্যাখ্যা করেছেন তৃণমূলের পরিষদীয় দলের মনোনীত বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্দীপন সাহার বাড়িতে যান তৃণমূলের পরিষদীয় দলের কয়েকজন বিধায়ক। সেখান থেকে সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে ঘটেছে এই ঘটনা, এই নিয়ে অভিযোগ জানাবেন তাঁরা। এমনকী রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের কাছেও এই নিয়ে জবাব চাইবেন তাঁরা বলে জানান।

ঋতব্রত বলেন, এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন। এটা লজ্জাজনক। আমরা এই ঘটনার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেছি। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারিকের কাছে আবেদন করছি, তিনি যেন এই ধরনের কাজকে কখনই সমর্থন না করেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। ঋতব্রত আরও বলেন, যদি জনরোষ থেকেও থাকে, তিনিও কি সেই জনগণের অংশ ছিলেন? তিনি সেখানে কী করছিলেন? সন্দীপন সাহার বাড়ি এন্টালি নির্বাচনী এলাকার অধীনে নয়, বরং চৌরঙ্গী নির্বাচনী এলাকার অধীনে। বাইরে থেকে লোক জড়ো করে তারা (বিজেপি) এই কাজ করেছে।

এদিকে, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরের নেতৃত্ব নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময়েই বিধায়ক সংখ্যা বৃদ্ধির বড় দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানালেন, বিধানসভায় তাদের বর্তমান শক্তি দুই-তৃতীয়াংশের অনেকটা বেশি এবং আগামী অধিবেশনে এই সংখ্যা আরও ঊর্ধ্বমুখী হবে। ঋতব্রত বলেন, আমি শুধু একটা কথাই বলব - আমাদের সংখ্যা বাড়তেই থাকবে। আমি পুরোপুরি আত্মবিশ্বাসী। সংখ্যা কমার কোনও প্রশ্নই ওঠে না। দেখা যাক কী হয়। বিধায়কদের সংখ্যার কথা বলতে গেলে, তা বাড়তেই থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande