
নয়াদিল্লি, ৫ জুন (হি. স. ) : “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।”
শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “মোদীজি বিশ্বের তৃতীয় বৃহত্তম নবায়নযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা তৈরি করে, জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের মাধ্যমে এবং সৌরশক্তির সাহায্যে লক্ষ লক্ষ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়ে পরিবেশ সুরক্ষাকে একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত করেছেন। আজ, বার্ষিক বনভূমি বৃদ্ধির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে অন্যতম হিসেবে ভারত নেতৃত্ব দিচ্ছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত