
ভোপাল, ৫ মে (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে ভোপালের স্মার্ট সিটি পার্কে চারাগাছ রোপণ করেন। তিনি অন্যদেরও বৃক্ষরোপণ করার আহ্বান জানান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “আমি প্রতিদিন গাছ লাগাই। প্রধানমন্ত্রী মোদীর ‘এক পেড় মা কে নাম’ অভিযান অনুসারে আজ সারা দেশে সবাই গাছ লাগাচ্ছেন। আমাদের পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে। আমি গাছ লাগানোর প্রতিজ্ঞা করেছি এবং প্রায় সাড়ে পাঁচ বছর ধরে তা করে আসছি।”
এদিন এক্স মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গাছ লাগানো মানে জীবন রোপণ করা, প্রাণের বীজ বপন করা, কারণ এই গাছগুলোই আমাদের জীবনদায়ী অক্সিজেন জোগায়। এটি কোনও সাধারণ কাজ নয়, বরং এক অসাধারণ প্রচেষ্টা। তাই আমিও প্রতিদিন চারাগাছ রোপণ করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত রাখতে হলে গাছ অপরিহার্য। গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে, আর একটি সুস্থ পরিবেশই মানব জীবন বাঁচাতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ