শিলিগুড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির তিনতলা
শিলিগুড়ি, ৫ জুন (হি. স. ) : শিলিগুড়ির অরবিন্দপল্লির একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের চেষ্টায় বেশ খানিকক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, শিলিগুড়ির অরবিন্দপল্লি
শিলিগুড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির তিনতলা


শিলিগুড়ি, ৫ জুন (হি. স. ) : শিলিগুড়ির অরবিন্দপল্লির একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের চেষ্টায় বেশ খানিকক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্রের খবর, শিলিগুড়ির অরবিন্দপল্লির গোখেল রোডে ২২ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির তিনতলায় বিধ্বংসী আগুন লাগে। রান্নাঘর থেকেই এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। শুক্রবার দুপুরে হঠাৎই স্থানীয় বাসিন্দারা লক্ষ করেন, এলাকার একটি বহুতল বাড়ির তিনতলার জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দাউ দাউ করে আগুন জ্বলছে।

কিছুক্ষণ পরেই আরও ভয়াবহ রূপ নেয় এই অগ্নিকাণ্ড। ওই তিনতলা ফ্ল্যাটের চারপাশ ছেঁয়ে যায় কালো ধোঁয়ায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ফ্ল্যাটের জানালা, বারান্দার দরজা দিয়ে আগুনের লেলিহান শিখা চোখে পড়ে স্থানীয়দের। সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande