দিল্লিতে বৃক্ষরোপণে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস
নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে শামিল হলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র। রাজ্য বিধানসভার আধুনিকীকরণ এবং ডিজিটাল প্রক্রিয়া শুরু করার প্রকল্প সংক্রান্ত আলোচনার জন্য দিল্লি গিয়েছেন তিনি। শুক্রবার দিল্লিতেই
দিল্লিতে বৃক্ষরোপণে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস


নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে শামিল হলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র। রাজ্য বিধানসভার আধুনিকীকরণ এবং ডিজিটাল প্রক্রিয়া শুরু করার প্রকল্প সংক্রান্ত আলোচনার জন্য দিল্লি গিয়েছেন তিনি। শুক্রবার দিল্লিতেই রাজ্যসভার মনোনীত সাংসদ ও প্রাক্তন কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলার সরকারি আবাসের আঙিনায় গাছের চারা রোপণ করেছেন স্পিকার। সঙ্গে ছিলেন সাংসদ শ্রীংলাও।

স্পিকার রথীন্দ্র বসু বলেন, “আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেককে নিজ নিজ মায়ের নামে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। আমরা সারাদেশে সবাই তাই করছি। আমিও একটি গাছ লাগিয়েছি। এছাড়াও, আমি প্রত্যেককে অংশগ্রহণের আহ্বান জানাই, কারণ আজ বিশ্ব পরিবেশ দিবস এবং এর একটি গুরুত্ব রয়েছে। আমি আশা করি প্রত্যেকে নিজ নিজ কাজ চালিয়ে যাবেন।”

এদিন সাংবাদিকরা অধ্যক্ষকে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন বিধায়ক রথীন্দ্র বোস বলেন, “সিদ্ধান্তটি আইন অনুযায়ীই নেওয়া হয়েছে। এটা তাদের দলের বিষয়। তবে, পশ্চিমবঙ্গে একটি পরিবর্তন এসেছে। আমি কাগজবিহীন বিধানসভার জন্য একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছি, যা বাস্তবায়িত হবে। আমরা কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রকের কাছেও ১০০ দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করার জন্য আবেদন করেছি। সবকিছু আইন অনুযায়ীই হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande