
শিলিগুড়ি, ৫ জুন (হি. স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার শিলিগুড়ির শ্রী গুরু বিদ্যামন্দিরে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন। কেন্দ্র সরকারের 'এক পেড় মা কে নাম' (মায়ের নামে একটি গাছ) কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
এদিন বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণময় পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমাশাসক (এসডিও) বিকাশ রুহেলা, উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি, দার্জিলিং জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) সহ বন দফতর ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত