ছেলের চিকিৎসা কেন দিল্লিতে, প্রমাণ চেয়ে দল ছবি চেয়ে পাঠাতেই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ
কলকাতা, ৫ জুন (হি. স. ) : ছেলে অসুস্থ, দিল্লির এক বেসরকারি হাসপাতালে অপারেশন হয়েছে। কেন দিল্লিতে? তার প্রমাণ চেয়ে দল ছবি চেয়ে পাঠাতেই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ জগদীশ বাসুনিয়া। জগদীশবাবু প্রাক্তন বিধায়ক ও কোচবিহারের বর্তমান সাংসদ। শুক্রবার তিনি সা
ছেলের চিকিৎসা কেন দিল্লিতে, প্রমাণ চেয়ে দল ছবি চেয়ে পাঠাতেই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ


কলকাতা, ৫ জুন (হি. স. ) : ছেলে অসুস্থ, দিল্লির এক বেসরকারি হাসপাতালে অপারেশন হয়েছে। কেন দিল্লিতে? তার প্রমাণ চেয়ে দল ছবি চেয়ে পাঠাতেই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ জগদীশ বাসুনিয়া। জগদীশবাবু প্রাক্তন বিধায়ক ও কোচবিহারের বর্তমান সাংসদ।

শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, বেশিরভাগ সাংসদ যে সিদ্ধান্ত নেবেন, আমিও তাই মেনে নেব। সিতাইয়ের বিধায়ক স্ত্রী

সঙ্গীতা রায়ের শপথগ্রহণের অনুষ্ঠানে গিয়েই অসুস্থ হয়েছিলেন ছেলে। দলনেত্রীকে জানিয়ে দিল্লি এসেছিলেন জগদীশবাবু।

তারপরেও দলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন ফোন করে ছেলের অসুস্থতার প্রমাণ চান। অপারেশন হয়েছে শুনে ছবি চেয়ে পাঠান। ডেরেককে ছবি পাঠিয়েও বেজায় ক্ষুব্ধ জগদীশ।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল তাঁর বিধায়ক স্ত্রী কলকাতায় গিয়ে দেখা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

প্রসঙ্গত, তৃণমূলের 'অভিষেক বয়কট' এবার আরও চড়া সুরে। এবার লোকসভা দলনেতার পদ থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর দাবি! দলের অন্দরেই!

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা নয়, কাকলি ঘোষ দস্তিদারকে নেতা করা হোক - এমন প্রস্তাব সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাতে পারেন তৃণমূল সাংসদরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande