
কোচবিহার, ৫ জুন (হি.স.): কোচবিহারের মাথাভাঙা ও মেখলিগঞ্জ মহকুমায় বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। শুক্রবার সকাল থেকে দু’টি জায়গায় বেশ কিছু মানুষ সীমান্তের জিরো পয়েন্টে জড়ো হয়। বাংলাদেশের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করে কিছু মানুষ। তাদের আটকে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রামপঞ্চায়েতের সাঙারবাড়ি সীমান্তের কাছে জিরো পয়েন্টে সকাল থেকে জড়ো হন কমপক্ষে ১২ বাংলাদেশি। এর মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি। অপরদিকে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রামপঞ্চায়েতের পানিশালা গ্রামের সীমান্তের কাছেও প্রচুর মানুষ জড়ো হয়ে থাকেন। ভারতে ঢোকার জন্য জিরো পয়েন্টে অপেক্ষা করেন তারা। ঘটনাস্থলে বিএসএফের আধিকারিকরা উপস্থিত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ