তেলেঙ্গানায় সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, প্রাণ হারালেন ৩ জন
নালগোন্ডা, ৫ জুন (হি.স.): তেলেঙ্গানার নালগোন্ডায় সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জন সদস্যের। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মিরিয়ালগুডার কালাকাওয়াড়ায় একটি বাড়িতে। সিলিন্ডার বিস্ফোরণের পর বাড়িতে আগুন ধরে যায়, সেই
তেলেঙ্গানায় সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, প্রাণ হারালেন ৩ জন


নালগোন্ডা, ৫ জুন (হি.স.): তেলেঙ্গানার নালগোন্ডায় সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জন সদস্যের। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মিরিয়ালগুডার কালাকাওয়াড়ায় একটি বাড়িতে। সিলিন্ডার বিস্ফোরণের পর বাড়িতে আগুন ধরে যায়, সেই আগুনে তিনজনের মৃত্যু হয়েছে।

দমকল জানিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ আমরা খবর পাই, মিরিয়ালগুডার কালাকাওয়াড়ায় একটি বাড়িতে আগুন লেগেছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। মৃতরা হলেন একজন বয়স্কা, একজন কিশোরী এবং একজন কিশোর। তদন্ত শেষ হলে আমরা আরও বিস্তারিত জানাব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande