
কলকাতা, ৫ জুন (হি.স.): “ক্ষমতাকে কাজে লাগিয়ে কত মানুষের উপর যে অত্যাচার করেছে…।” শুক্রবার সকালে এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
দীর্ঘদিন ধরে ক্ষোভ জমলেও বহাল তবিয়তে ঘুরছিলেন স্বরূপ বিশ্বাস। তৃণমূল ক্ষমতায় থাকায় তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহসও দেখাতে পারেনি অধিকাংশই।
বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও অস্ত্র আইনে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
এই গ্রেফতারিতে স্বস্তি পেয়েছেন টলিউডের তারকা ও কলাকুশলীদের একটা বড় অংশ। অনেকেই প্রকাশ্যে মুখ খুলেছেন।
শুক্রবার সকালে এবিষয়ে কথা বলা হলে দিলীপবাবু বলেন, “লোকে এবার জানুক কত অত্যাচারী ছিল। এরা দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করেছে। বছরের পর বছর মানুষ মুখ খোলার সাহস পায়নি। এখন অভিযোগ করছে। দেশে আইন আছে। অন্যায় করলে কেউ ছাড় পাবে না।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত