গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপের ভাই, টলিউডের নেতা স্বরূপ বিশ্বাস
কলকাতা, ৫ জুন (হি. স. ) : রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাক
গ্রেফতার


কলকাতা, ৫ জুন (হি. স. ) : রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। তাঁর গ্রেফতারির পর বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। স্বরূপবাবুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে থানা থেকে বার করা হলে ‘চোর চোর’ স্লোগান ওঠে।

অভিযোগ, দু'বছর ধরে কোনও কাজ পাননি ওই মহিলা। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলে অভিযোগ। দু'বছর পর ফের কাজের খোঁজে ফের স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে শ্লীলতাহানি করা হয় হয় বলে অভিযোগ।

মহিলার আরও অভিযোগ, 'গত মার্চ মাসে ওই মহিলার বাড়িতে তাঁকে খুন করার উদ্দেশে অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল স্বরূপবাবুর দলবল।' ফেডারেশনের সদস্য ওই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা। একাধিক শিল্পীদের কাছে থেকে কাজের নামে লক্ষ লক্ষ টাকা আদায় করার অভিযোগ স্বরূপবাবুর বিরুদ্ধে। অস্ত্র আইনেও রুজু করা হয় মামলা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande