ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে বিপত্তি সল্টলেকে, আহত এক পথচারী
কলকাতা, ৫ জুন (হি.স.): শুক্রবার সকালের ঝড়-বৃষ্টিতে সল্টলেকের এ ই ব্লকের ১৩ নম্বর বাড়ির সামনে গাছ ভেঙে বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রের খবর, ঝড়ের দাপটে একটি গাছ ডালপালা সমেত বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে ভেঙে পড়ে। সেই সঙ্গে পার্শ্ববর্তী ব
ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে বিপত্তি সল্টলেকে, আহত এক পথচারী


কলকাতা, ৫ জুন (হি.স.): শুক্রবার সকালের ঝড়-বৃষ্টিতে সল্টলেকের এ ই ব্লকের ১৩ নম্বর বাড়ির সামনে গাছ ভেঙে বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রের খবর, ঝড়ের দাপটে একটি গাছ ডালপালা সমেত বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে ভেঙে পড়ে। সেই সঙ্গে পার্শ্ববর্তী বিদ্যুতের খুঁটিটিও হেলে পড়ে। কিছুটা দূরে আর একটি গাছের ডাল ভেঙে এক পথচারী আহত হন। তাঁকে কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাছ সরানোর কাজ শুরু হয়েছে।

শুক্রবার ভোরে তুমুল ঝড়-বৃষ্টি হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর এই ঝড়-বৃষ্টির মধ্যেই সল্টলেকের এ ই ব্লকের ১৩ নম্বর বাড়ির সামনে গাছ ভেঙে বিপত্তি ঘটে। বিশালাকার একটি গাছ গাড়ির উপরে ভেঙে পড়ে। ফলে যানবাহন চলাচলও স্তব্ধ হয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande