কোন্ডাগাঁওয়ের পথ দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী
কোন্ডাগাঁও, ৫ জুন (হি.স.): ছত্তিশগড়ের কোন্ডাগাঁওয়ে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার, কোন্ডাগাঁওয়ের কেশকল থানার অন্তর্গত সুরডোনগরের কাছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে দুই বাইক আরোহী । এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই দুই যুবক বাইকে করে তাদে
কোন্ডাগাঁওয়ের পথ দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী


কোন্ডাগাঁও, ৫ জুন (হি.স.): ছত্তিশগড়ের কোন্ডাগাঁওয়ে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার, কোন্ডাগাঁওয়ের কেশকল থানার অন্তর্গত সুরডোনগরের কাছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে দুই বাইক আরোহী । এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই দুই যুবক বাইকে করে তাদের গন্তব্যের দিকে যাচ্ছিল। হঠাৎই তাদের বাইকের সামনে একটি পথ পশু চলে আসায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় দুজনই আহত হয় । ঘটনার পর স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় ।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক জানিয়েছেন, আহত দুই বাইক আরোহীদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande