ডিমা হাসাও জেলায় উদযাপিত বিশ্ব পরিবেশ দিবস
হাফলং (অসম), ৫ জুন (হি.স.) : সমগ্র বিশ্বের সঙ্গে সংগতি রেখে আজ শুক্রবার ডিমা হাসাও জেলাজুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা এ
ডিমা হাসাও জেলা বিজেপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


হাফলং (অসম), ৫ জুন (হি.স.) : সমগ্র বিশ্বের সঙ্গে সংগতি রেখে আজ শুক্রবার ডিমা হাসাও জেলাজুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা এবং সামাজিক সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান সহ নানা পরিবেশ-বান্ধব কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানগুলিতে পরিবেশ সংরক্ষণ, জৈববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এদিন জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত কর্মসূচিতে ছাত্রছাত্রী, শিক্ষক, সরকারি আধিকারিক-কর্মচারী, সমাজকর্মী এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত এ সব কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা প্রকৃতির অমূল্য আশীর্বাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্মল বাতাস, স্বচ্ছ জলধারা এবং আমাদের চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়ত আমাদের জীবনকে সমৃদ্ধ করে চলেছে।

ডিমা হাসাও জেলা প্রশাসন পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যা প্রশংসার দাবিদার। বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ-বান্ধব উদ্যোগ এবং টেকসই উন্নয়নের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জেলার প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে। এই উদ্যোগগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়ক হবে বলে মন্তব্য করে দেবোলাল বলেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর ডিমা হাসাও আমাদের গর্ব। এ সব অমূল্য সম্পদকে অবহেলা না করে আমাদের সকলের উচিত একযোগে এর সুরক্ষা, পরিচর্যা ও উন্নয়নে কাজ করে যেতে হবে।

দেবোলাল গার্লোসা সাবাইকে পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়ে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওকে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande