বিশ্ব পরিবেশ দিবসে গেলপুর সারদামণি হাই স্কুলে বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি
হুগলি , ৫ জুন (হি.স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার গোঘাটের গেলপুর সারদামণি হাই স্কুলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং আলো
গোলপুর সারদামণি হাইস্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালন


হুগলি , ৫ জুন (হি.স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার গোঘাটের গেলপুর সারদামণি হাই স্কুলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরা। বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতনতার বার্তা দেওয়া হয়।

পাশাপাশি বিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে।

এরপর আয়োজিত আলোচনা সভায় পরিবেশ দূষণের কারণ, তার প্রভাব এবং প্রতিকার নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, বিশ্ব পরিবেশ দিবস পালনের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে প্রকৃতি রক্ষায় দায়িত্বশীল করে তোলা। দিনভর কর্মসূচিকে ঘিরে বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।

হিন্দুস্থান সমাচার

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande