শ্রীভূমির বারইগ্রামে গাঁজা সহ গ্রেফতার দুই
পাথারকান্দি (অসম), ১৬ জুলাই (হি.স.) : মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযান চালিয়ে ফের সাফল্য পেয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বারইগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায়
বারইগ্রামে গাঁজা সহ আটক দুই


পাথারকান্দি (অসম), ১৬ জুলাই (হি.স.) : মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযান চালিয়ে ফের সাফল্য পেয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বারইগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায় তিন কেজি শুকনো গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার পুলিশ গ্রেফতার করেছে। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে পাথারকান্দি থানা এবং বারইগ্রাম ওয়াচ পোস্টের পুলিশ যৌথভাবে রেল স্টেশন এলাকার পাশে ওৎ পেতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর গাঁজা পাচারের উদ্দেশ্যে আগত দুই সন্দেহভাজন যুবককে আটক করে তালাশি চালিয়ে তাদের হেফাজত থেকে প্রায় তিন কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।

ধৃতদের পরিচয় হুসেন আহমেদ ও দেবু পাল। দুজনেই স্থানীয় এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে গাঁজা পাচারে ব্যবহৃত এএস ১০ এইচ ৭৭২১ নম্বরের একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সারারাত থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করার পর আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলা সদরে অবস্থিত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে দুই অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande