হাসনাবাদে হানা উত্তর প্রদেশ এটিএস-এর
উত্তর ২৪ পরগনা, ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালালো হাসনাবাদের রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসায় উত্তর প্রদেশ পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)| সেই অভিযানকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, মাদ্রাসা নির্মাণে
হাসনাবাদে হানা উত্তর প্রদেশ এটিএস-এর


উত্তর ২৪ পরগনা, ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালালো হাসনাবাদের রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসায় উত্তর প্রদেশ পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)| সেই অভিযানকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, মাদ্রাসা নির্মাণের নামে টাকা আত্মসাৎ করা হয়েছে| কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মাদ্রাসায় তল্লাশি চালিয়ে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে এটিএস।

এদিন তৃণমূল নেতা আবদুল্লাহ গাজীর বাড়িতেও চলে তল্লাশি। অভিযোগ, রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা নির্মাণের নামে বিদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ এসেছে ওই নেতার অ্যাকাউন্টে। উল্লেখ্য, একই অভিযোগে কয়েক বছর আগে তৃণমূল নেতা আবদুল্লাহ গাজীকে গ্রেফতার করেছিল উত্তর প্রদেশ এটিএস।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande