অরুণাচলে ফিফা বিশ্বকাপ ফাইনালের লাইভ স্ক্রিনিঙে ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী খান্ডুর
ইটানগর, ১৬ জুলাই (হি.স.) : অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ফুটবলপ্রেমীদের ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ একসঙ্গে উপভোগ করার আহ্বান জানিয়েছেন। আগামী ২০ জুলাই ভোরে ইটানগরের আইজি পার্কে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠেয় ফাইনাল ম্
অরুণাচলে ফিফা বিশ্বকাপ ফাইনালের লাইভ স্ক্রিনিঙে ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী খান্ডুর


ইটানগর, ১৬ জুলাই (হি.স.) : অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ফুটবলপ্রেমীদের ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ একসঙ্গে উপভোগ করার আহ্বান জানিয়েছেন। আগামী ২০ জুলাই ভোরে ইটানগরের আইজি পার্কে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের বিনামূল্যে লাইভ পাবলিক স্ক্রিনিং-এর আয়োজন করা হয়েছে। তাতে সকল ফুটবলপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ বৃহস্পতিবার তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে মুখ্যমন্ত্রী খান্ডু জানান, সিএম ফ্যান পার্কে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ফুটবলপ্রেমী, পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে উপস্থিত থাকার জন্য তিনি সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছেন।

পেমা খান্ডু একটি পোস্টার সহ তাঁর পোস্টে লিখেছেন, ‘২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালের লাইভ স্ক্রিনিং উপলক্ষ্যে আমি সকল ফুটবলপ্রেমী, পরিবার ও বন্ধুদের সিএম ফ্যান পার্কে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’ শুধু খেলা দেখাই নয়, অনুষ্ঠানে থাকবে একাধিক সাংস্কৃতিক পরিবেশনাও। অরুণাচল আইডল, অরুণাচল’স গট ট্যালেন্ট, সুপার ড্যান্সার, মিস্টার অরুণাচল এবং মিস অরুণাচল প্রতিযোগিতার বিজয়ীরা দর্শকদের জন্য মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করবেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande