কেষ্টপুর খাল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার
কলকাতা, ১৬ জুলাই (হি.স.): সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার নয়াপট্টিতে কেষ্টপুর খাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কেষ্ট
কেষ্টপুর খাল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার


কলকাতা, ১৬ জুলাই (হি.স.): সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার নয়াপট্টিতে কেষ্টপুর খাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কেষ্টপুর খালে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। মৃতদেহটিতে পচন ধরে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের অনুমান, দিনকয়েক আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande