মুখ্যমন্ত্রী সকাশে ডিমা হাসাওয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদল, একাধিক দাবিতে স্মারকপত্র প্রদান
হাফলং (অসম), ১৬ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি এবং দীর্ঘদিনের সমস্যাবলি সমাধানের দাবিতে জাদিখে নাইসো হসম, ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন এবং ডিমাসা মাদার্স অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের প্রত
মুখ্যমন্ত্রী সকাশে ডিমা হাসাওয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদল, একাধিক দাবিতে স্মারকপত্র প্রদান


হাফলং (অসম), ১৬ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি এবং দীর্ঘদিনের সমস্যাবলি সমাধানের দাবিতে জাদিখে নাইসো হসম, ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন এবং ডিমাসা মাদার্স অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করেছে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি ডিমা হাসাও জেলার উন্নয়ন, প্রশাসনিক এবং সাংবিধানিক বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যার দ্রুত ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। তাঁরা জানান, স্মারকপত্রে জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ দাবিগুলি তুলে ধরা হয়েছে এবং সেগুলির দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনে উত্থাপিত দাবি ও বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যমন্ত্রীর ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আশা ব্যক্ত করেছেন, আলোচনায় উত্থাপিত বিষয়গুলি বাস্তবায়নের মাধ্যমে ডিমা হাসাও জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিনিধি দলের সদস্যরা আরও জানান, জেলার মানুষের অধিকার, পরিচয় ও স্বার্থ রক্ষার লক্ষ্যে তারা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং জনগণের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande