পাকুড় কোয়ারি ইয়ার্ড ও রামপুরহাট স্টেশন পরিদর্শনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, নিরাপত্তা ও আধুনিকীকরণে জোর
কলকাতা, ১৬ জুলাই (হি. স.):- পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর বৃহস্পতিবার পাকুড় কোয়ারি ইয়ার্ড ও রামপুরহাট রেলস্টেশন পরিদর্শন করে আধুনিকীকরণ, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ রেল চলাচলের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পাকুড় কোয়ারি ইয়ার্ডে নব
মিলিন্দ দিওস্কার


কলকাতা, ১৬ জুলাই (হি. স.):- পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর বৃহস্পতিবার পাকুড় কোয়ারি ইয়ার্ড ও রামপুরহাট রেলস্টেশন পরিদর্শন করে আধুনিকীকরণ, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ রেল চলাচলের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পাকুড় কোয়ারি ইয়ার্ডে নবীকরণ করা রেললাইন, কন্টিনিউয়াস ওয়েল্ডেড ট্র্যাক, যান্ত্রিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং উন্নত নিরাপত্তা পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি তিনি ঐতিহাসিক পাকুড় স্টোন কোয়ারি রেলওয়ে সাইডিংয়ে একটি স্মারক ফলকের উদ্বোধন করেন।১৮৬০ সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের সময় থেকে চালু হওয়া এই সাইডিং দীর্ঘদিন ধরে দেশের সেতু, সড়ক ও রেলপথ নির্মাণে ব্যবহৃত উচ্চমানের পাকুড় পাথর পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৫ সালে শুরু হওয়া পুনর্নবীকরণ প্রকল্পের মাধ্যমে এর সক্ষমতা ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।এরপর তিনি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রামপুরহাট স্টেশনের পুনর্নির্মাণের কাজ পরিদর্শন করেন। স্টেশন ভবন, ফুট ওভারব্রিজ, যাত্রী প্রবেশ ও প্রস্থান পথ, সার্কুলেটিং এরিয়া এবং অন্যান্য যাত্রী পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি ইলেকট্রনিক ইন্টারলকিং কন্ট্রোল প্যানেল পরিদর্শন করে সিগন্যালিং ব্যবস্থা ও নিরাপদ ট্রেন চলাচলের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। তাঁর সঙ্গে পূর্ব রেলের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande