বহরমপুরে আবাসনে আগুন, হতাহতের খবর নেই
মুর্শিদাবাদ, ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার বহরমপুরে একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল। ওই বহুতলের একটি বন্ধ ফ্ল্যাটে আচমকাই আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি বহুতলের অন্যান্য বাসিন্দারা প্রাণভয়ে রাস্তায় নেমে আসেন।
বহরমপুরে আবাসনে আগুন, হতাহতের খবর নেই


মুর্শিদাবাদ, ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার বহরমপুরে একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল। ওই বহুতলের একটি বন্ধ ফ্ল্যাটে আচমকাই আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি বহুতলের অন্যান্য বাসিন্দারা প্রাণভয়ে রাস্তায় নেমে আসেন। তবে দমকলের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বহরমপুরের স্বর্ণময়ী বাজারের কাছের ওই বহুতলের একটি ফ্ল্যাট থেকে প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। ফ্ল্যাটটি সে সময় বাইরে থেকে তালাবন্ধ ছিল। মুহূর্তের মধ্যে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে| হুড়োহুড়ি পড়ে যায় বহুতলের মধ্যে। আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগলো, সেই বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande