শিবিরবদলের জল্পনা তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়েরও
কলকাতা, ১৬ জুলাই (হি স)। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, শীঘ্রই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি যোগ দিতে চলেছেন। এমনকি, ঋতব্রত তৃণমূলের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ পদেও
শিবিরবদলের জল্পনা তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়েরও


কলকাতা, ১৬ জুলাই (হি স)। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, শীঘ্রই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি যোগ দিতে চলেছেন। এমনকি, ঋতব্রত তৃণমূলের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ পদেও তাঁকে বহাল করা হতে পারে।

বৃহস্পতিবার এ বিষয়ে জল্পনা আরও উস্কে দিয়েছেন তাপসবাবু নিজেই। তিনি প্রাক্তন সিপিএম নেতা। তৃণমূলে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়েছিল। ‘অভিষেকের লোক’ বলেই পরিচিত ছিলেন দলের অন্দরে। এ ছাড়া, রাজারহাট ও বিধাননগর এলাকার রাজনীতিতে সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা কারওর অজানা নয়।

সেই সব্যসাচী দত্ত এখন জেলে। তাপসবাবুও পা বাড়াচ্ছেন ঋতব্রত শিবিরে। সূত্রের খবর, শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে ঋতব্রত শিবিরের সাংগঠনিক কাঠামোয় জায়গা করে নিতে পারেন তাপস। তাঁকে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি করা হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande