
কলকাতা, ১৬ জুলাই (হি. স.):- বৃহস্পতিবার উত্তর কলকাতায় রথযাত্রা উপলক্ষে নতুন বাজার শ্রী জগন্নাথ মন্দিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, জগন্নাথদেবের রথের দড়িতে টান দেওয়া তাঁর কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এর মাধ্যমে তিনি পুরীর জগন্নাথধামে নিজের প্রার্থনা নিবেদন করার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন।রাজ্যপাল বলেন, বাংলা একসময় দেশের গৌরব ছিল। সেই ঐতিহ্য ও মর্যাদা পুনরুদ্ধার করতে হবে। তাঁর মতে, বিভিন্ন ক্ষেত্রে বাংলা অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই সম্মিলিত উদ্যোগ, পরিশ্রম ও ইতিবাচক মানসিকতার মাধ্যমে রাজ্যকে আবার উন্নয়নের শিখরে পৌঁছে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে রাজ্য আবার দেশের অন্যতম অগ্রণী স্থানে ফিরে আসবে।রথযাত্রা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়