ভারী বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা, বিপর্যস্ত জনজীবন
শিলিগুড়ি, ১৬ জুলাই (হি.স.): মাত্র কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টি, আর তার জেরে কার্যত জলমগ্ন শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে আচমকা এই দুর্যোগে চরম ভোগান্তির শিকার হলেন শিলিগুড়ির বাসিন্দারা। বিপুল বৃষ্টির জেরে তিস্তা এবং মহানন্দার জলস্তর অন
ভারী বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা, বিপর্যস্ত জনজীবন


শিলিগুড়ি, ১৬ জুলাই (হি.স.): মাত্র কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টি, আর তার জেরে কার্যত জলমগ্ন শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে আচমকা এই দুর্যোগে চরম ভোগান্তির শিকার হলেন শিলিগুড়ির বাসিন্দারা। বিপুল বৃষ্টির জেরে তিস্তা এবং মহানন্দার জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।

আবহাওয়া দফতরের যে পূর্বাভাস ছিল, তাতে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বা অতিভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল না। কিন্তু এদিন সকালে আচমকাই আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয় শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়। আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, শিলিগুড়িতে এদিন সকালের দিকে মাত্র কয়েক ঘণ্টায় বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের জেরেই এদিন বিপর্যস্ত হয়ে পড়ে এখানকার জনজীবন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande