হুগলির মাহেশের রথে প্রথম তিন টান অনুষ্ঠানে বিধায়ক দীপাঞ্জন গুহ
হুগলি , ১৬ জুলাই (হি.স.): পবিত্র রথযাত্রা উপলক্ষে হুগলি জেলার ঐতিহ্যবাহী মাহেশের জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামে। এদিন শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত জগন্নাথদেবের রথের ''প্রথম তিন টান'' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। ভক্তি
রথে টান দিচ্ছেন বিধায়ক দীপাঞ্জন গুহ


হুগলি , ১৬ জুলাই (হি.স.): পবিত্র রথযাত্রা উপলক্ষে হুগলি জেলার ঐতিহ্যবাহী মাহেশের জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামে। এদিন শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত জগন্নাথদেবের রথের 'প্রথম তিন টান' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে তিনি রথের দড়িতে টান দেন এবং রথযাত্রার শুভক্ষণে সকলের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বিধায়ক দীপাঞ্জন গুহ মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মন্দিরে গিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের পুজো-অর্চনা করেন। তিনি রাজ্যবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা জানান। মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন। শতাব্দী প্রাচীন মাহেশের রথযাত্রা বাংলার অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। প্রতি বছরের মতো এ বছরও রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিধায়ক দীপাঞ্জন গুহের উপস্থিতি এই উৎসবের মর্যাদাকে আরও বৃদ্ধি করেছে বলে মনে করছেন উপস্থিত ভক্তরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande