(আপডেট) রাধামাধবের বিগ্রহের সামনে আরতি করে ইসকনের রথযাত্রার সূচনা করলেন শুভেন্দু
কলকাতা, ১৬ জুলাই (হি স): রাধামাধবের বিগ্রহের সামনে আরতি করার পর বৃহস্পতিবার এ বছরের ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই ইসকনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করার উপলক্ষে কলকাতার অ্যালবার্ট রোডের ইসক
(আপডেট) রাধামাধবের বিগ্রহের সামনে আরতি করে ইসকনের রথযাত্রার সূচনা করলেন শুভেন্দু


কলকাতা, ১৬ জুলাই (হি স): রাধামাধবের বিগ্রহের সামনে আরতি করার পর বৃহস্পতিবার এ বছরের ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই মঞ্চ থেকেই ইসকনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করার

উপলক্ষে কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে উপস্থিত হয়ে ধর্মীয় অনুষ্ঠানে তাঁদের প্রশংসা করেন।

মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার এবং ইসকন যৌথভাবে মানুষের কল্যাণে কাজ শুরু করেছে। তাঁর বক্তব্য, দেশের একাধিক বড় শহরে ইসকন বহুদিন ধরেই এই ধরনের সামাজিক উদ্যোগ সফলভাবে পরিচালনা করছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই পশ্চিমবঙ্গেও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

শুধু ইসকন নয়, ভবিষ্যতে সমাজসেবামূলক কাজে আরও বিভিন্ন আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠানকে পাশে নিয়ে এগোতে চায় রাজ্য সরকার বলেও জানান মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্য, প্রশাসন শুধু সরকারি আধিকারিক বা নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সমাজকল্যাণমূলক কাজে দীর্ঘদিন ধরে কাজ করে চলা বিভিন্ন সংগঠনের অভিজ্ঞতাকেও কাজে লাগানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং মানুষের সেবায় নিয়োজিত অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়েই বাংলার নবনির্মাণের পথে এগোতে চাই। সমাজের উন্নয়নে সরকারের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande