মালদা বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখল প্রশাসন
মালদা, ১৬ জুলাই (হি স): মালদা বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের সম্ভাবনা কতটা, বৃহস্পতিবার তা খতিয়ে দেখল রাজ্য প্রশাসন। এ দিন মালদা বিমানবন্দর চত্বরে জমি জরিপ করেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং পরিবহণ দফতরের কর্তারা। ছিলেন মালদার জেলাশাসকের দফতরের
মালদা বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখল প্রশাসন


মালদা, ১৬ জুলাই (হি স): মালদা বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের সম্ভাবনা কতটা, বৃহস্পতিবার তা খতিয়ে দেখল রাজ্য প্রশাসন। এ দিন মালদা বিমানবন্দর চত্বরে জমি জরিপ করেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং পরিবহণ দফতরের কর্তারা। ছিলেন মালদার জেলাশাসকের দফতরের আধিকারিকেরাও।

বর্তমানে মালদায় ১৩৫০ মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। সেটা আরও ১১৫০ মিটার বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। প্রাথমিক সমীক্ষার পর মনে করা হচ্ছে যে, বিমানবন্দর সম্প্রসারণের জন্য আরও ৫৮.৮৫ একর জমি লাগবে। প্রশাসনিক সূত্রে খবর, দেশের বিভিন্ন ছোট শহরগুলিতে যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করতে কেন্দ্র যে উদ্যোগী হয়েছে, এই পদক্ষেপ তারই অঙ্গ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande