যৌন কাৰ্যকলাপ! সিল বঙাইগাঁওয়ের বেসরকারি মাদ্রাসা, ১৪৮ জন ছাত্রীকে বাড়ি পাঠাল প্রশাসন
বঙাইগাঁও (অসম), ১৬ জুলাই (হি.স.) : জনৈক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিক্ষোভের পর বঙাইগাঁও জেলার একটি বেসরকারি মাদ্রাসা সিল করে দিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের আবাসিক ১৪৮ জন ছাত্রী
সিল বঙাইগাঁও জেলার মালেরগাঁওয়ে ইশওয়াতুল উলুম মাদ্রাসাতুল বানাত, সামনে এসএসপি নুমাল মাহাতো


বঙাইগাঁও (অসম), ১৬ জুলাই (হি.স.) : জনৈক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিক্ষোভের পর বঙাইগাঁও জেলার একটি বেসরকারি মাদ্রাসা সিল করে দিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের আবাসিক ১৪৮ জন ছাত্রীকে তাদের অভিভাবকদের হাতে তুলে দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যোগীঘোপা এলাকার মালেরগাঁওয়ে অবস্থিত ইশওয়াতুল উলুম মাদরাসাতুল বানাত-এর শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। অভিযোগ প্রকাশ্যে আসলে গত ১৪ জুলাই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শতাধিক স্থানীয় বাসিন্দা মাদ্রাসায় বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ও অন্যান্য সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বঙাইগাঁও জেলার সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তের নেতৃত্বে বিশাল বাহিনী এবং প্রশাসনিক ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

ঘটনার পর তদন্তে নামে জেলা প্রশাসন। প্রাথমিক তদন্তে প্রশাসন জানতে পারে, বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসাটি সরকারি নিয়মবিধি লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। ওই প্রাথমিক তদন্তের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিল করে দেওয়া হয়েছে। তবে কোন কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি প্রশাসন।

এদিকে, মাদ্রাসার ১৪৮ জন বালিকা ছাত্রীকে তাদের অভিভাবকরা এসে বাড়ি নিয়ে গিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই খবর লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তদন্ত চলাকালীন সাধারণ মানুষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande