খামারগাছিতে রথযাত্রার শুভ উদ্বোধন, উপস্থিত মন্ত্রী সুমনা সরকার
হুগলি , ১৬জুলাই (হি.স.): হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত খামারগাছিতে বৃহস্পতিবার পবিত্র রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি রথযাত্র
বলাগরে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী  সুমনা সরকার


হুগলি , ১৬জুলাই (হি.স.): হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত খামারগাছিতে বৃহস্পতিবার পবিত্র রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি রথযাত্রার শুভ সূচনা করেন এবং ভগবান জগন্নাথ দেবের কাছে রাজ্যের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুমনা সরকার বলেন, জগন্নাথ দেবের আশীর্বাদে সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। রথযাত্রার এই আনন্দঘন মুহূর্তে রাজ্যবাসীর প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

রথযাত্রাকে কেন্দ্র করে খামারগাছি এলাকায় ছিল উৎসবের আবহ। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের বার্তা নিয়ে প্রতিবছরের মতো এ বছরও রথযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande