তমলুকের ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরের রথযাত্রায় মুখ্যমন্ত্রী
পূর্ব মেদিনীপুর, ১৬ জুলাই (হি. স.):-পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের রথযাত্রা উৎসব এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে মন্দিরে উপস্থিত হন মু
রথযাত্রা


পূর্ব মেদিনীপুর, ১৬ জুলাই (হি. স.):-পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের রথযাত্রা উৎসব এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে মন্দিরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুর আরতি করেন এবং বিশেষ পূজায় অংশ নেন।এরপর প্রথা মেনে ঝাড়ু হাতে রথের পথ পরিষ্কার করেন মুখ্যমন্ত্রী। সেই আচার সম্পন্ন করার পর তিনি রথের রশিতে টান দিয়ে একে একে তিনটি রথের যাত্রার শুভ সূচনা করেন। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়।মন্দির সূত্রে জানা যায়, তমলুকের এই গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের রথযাত্রার ইতিহাস প্রায় পাঁচ শতাব্দীর পুরনো। জনশ্রুতি অনুযায়ী, স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু এই মন্দিরে এসেছিলেন। বিরোধী দলনেতা থাকার সময় থেকেই শুভেন্দু অধিকারী নিয়মিত এই রথযাত্রায় অংশগ্রহণ করে আসছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। বর্তমানে তিনি মন্দির পরিচালন কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande