
কলকাতা, ১৬ জুলাই (হি স): দুর্গাপুজোকে ‘উৎসব’ করে দেওয়ায় বিগত তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
তাঁর কথায়, “মাঝে পুজো বলা হত না। উৎসব করে দেওয়া হয়েছিল। এটা পুজো। এই পুজোকে ধরে রাখতে হবে।”
তিনি স্পষ্ট করে দেন, “উৎসব করে দেবী প্রতিমাকে সরিয়ে নিলে কোনও মানুষ কলেজ স্কোয়ারে ঢুকবে না। দুর্গা প্রতিমাকে সামনে রাখতে না পারলে যত বড়ই থিম হোক না কেন লোক আসবে না। এটা পুজো। এই পুজোকে ধরে রাখতে হবে।”
শমীকবাবু জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর প্রবল অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। ছুটে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে। কিন্তু তিনি সহযোগিতা পাননি। হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে শ্যামাপ্রসাদ একা লড়াই করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত