
জম্মু, ১৬ জুলাই (হি. স.):জম্মু ও কাশ্মীরের রাজৌরি শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার খান্ডলি ব্রিজ এবং জওহর নগরের মধ্যবর্তী ছাপ্পাদিয়ান এলাকায় একটি যাত্রিবাহী টেম্পো উল্টে গিয়ে আটজন আহত হয়েছে।
এক পুলিশ আধিকারিক সূত্রে জানা গেছে, আহতদের নাম রুবিনা কাউসার (২২), বৈদ্য পরেশ (৭০), পূজা দেবী (২৮), নিশু শর্মা (১২), মিসবা কাউসার (৬), অভীলিশ শর্মা (১৩), অশোক কুমার (৪৩), মোহাম্মদ আরিফ (২৬)। তারা সবাই জামুলা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার খান্ডলি ব্রিজ এবং জওহর নগরের মধ্যবর্তী ছাপ্পাদিয়ান এলাকায় ঘটনাটি ঘটেছে ।একটি যাত্রীবাহী টেম্পো উল্টে গিয়ে পথ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ টেম্পোটি বাজেয়াপ্ত করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন