
মির্জাপুর, ১৬ জুলাই (হি. স.): উত্তর প্রদেশের মির্জাপুরের আহরাউরা থানা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটেছে । বুধবার গভীর রাতে বারাণসী-শক্তিনগর রাস্তার পাশে অবস্থিত কুদারান গ্রামে ঘটনাটি ঘটেছে । একটি ট্রাক কিছু মানুষদের চাপা দেয় । ঘটনায় তিনজন নিহত এবং গুরুতর আহত হয় আরও দুজন।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম রাজা রাজভর (৪২), সুখিয়া দেবী (৭৫), চন্দ্রতারা দেবী (৫৫)। আহতদের নাম সুহানি রাজভর (১৪) এবং সুনীল শর্মা (৩৭)। বুধবার রাতে বারাণসী থেকে সোনভদ্রগামী একটি দ্রুতগামী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির বাইরে ঘুমন্ত মানুষদের চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। যখন তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পরে পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন