নগাঁওয়ের সামাগুড়িতে কবর খুঁড়ে উদ্ধার মহিলার দেহ, হত্যার অভিযোগে শুরু তদন্ত
নগাঁও (অসম), ১৬ জুলাই (হি.স.) : নগাঁও জেলার অন্তৰ্গত সামাগুড়িতে সমাধি (কবর) দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জনৈক মহিলার মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্
নগাঁওয়ের সামাগুড়িতে কবর খুঁড়ে উদ্ধার মহিলার দেহ, হত্যার অভিযোগে শুরু তদন্ত


নগাঁও (অসম), ১৬ জুলাই (হি.স.) : নগাঁও জেলার অন্তৰ্গত সামাগুড়িতে সমাধি (কবর) দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জনৈক মহিলার মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে সামাগুড়ির বরমা বিল এলাকায় সালেহা খাতুন নামের এক মহিলাকে জানাজা শেষে কবরস্থ করা হয়। পরে কেরালায় বসবাসকারী তাঁর মেয়ে এসমিনা খাতুন সামাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে এসমিনা দাবি করেন, তাঁর মায়ের মৃত্যু স্বাভাবিক নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই তড়িঘড়ি করে কবরস্থ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এসমিনা খাতুন তাঁর অভিযোগে নিজের কাকা নুরুল আমিন ইসলাম এবং তাঁর মেয়ে সাবিনার নাম উল্লেখ করেছেন।

অভিযোগের ভিত্তিতে সামাগুড়ি পুলিশ প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বর্তমানে ঘটনাটির সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande