জন্ম ও মৃত্যুর শংসাপত্রে কড়া নিয়ম রাজ্য সরকারের, জাল নথি রুখতে নতুন বিধি কার্যকর
কলকাতা, ১৬ জুলাই (হি. স.):- জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নবান্ন থেকে রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬ অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। প্রশাসনের
জন্ম ও মৃত্যুর শংসাপত্রে কড়া নিয়ম রাজ্য সরকারের, জাল নথি রুখতে নতুন বিধি কার্যকর


কলকাতা, ১৬ জুলাই (হি. স.):- জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নবান্ন থেকে রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬ অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। প্রশাসনের দাবি, শংসাপত্র ইস্যু প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো এবং জাল নথি রোধ করতেই এই পদক্ষেপ।নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর নাম নির্দিষ্টভাবে ফার্স্ট নেম, মিডল নেম ও লাস্ট নেম-এর পূর্ণাঙ্গ রূপে লিখতে হবে। কোনও ধরনের সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা যাবে না। এছাড়া আবেদনপত্রে সম্পূর্ণ ঠিকানা, জেলা, মহকুমা, ব্লক, গ্রাম বা ওয়ার্ড, বাড়ির নম্বর এবং পিন কোড সহ বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক।বিলম্বিত নিবন্ধনের ক্ষেত্রেও নিয়ম আরও কঠোর করা হয়েছে। এক মাসের পর আবেদন করলে স্ব-ঘোষণাপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এক বছরের বেশি দেরি হলে জেলা শাসক, এসডিও বা অনুমোদিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অনুমতি এবং দুই বছরের বেশি হলে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমোদন বাধ্যতামূলক।বাড়িতে বা অ-প্রাতিষ্ঠানিক স্থানে মৃত্যুর ক্ষেত্রে শুধুমাত্র এমবিবিএস বা স্বীকৃত আয়ুষ চিকিৎসকের শংসাপত্র গ্রহণযোগ্য হবে। পাশাপাশি আবেদনপত্রের বিভিন্ন ফর্ম সংশোধন করা হয়েছে এবং শংসাপত্র, বিলম্বিত নিবন্ধন ও অন্যান্য পরিষেবার ফিও বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারের আশা, নতুন বিধির ফলে জন্ম ও মৃত্যুর ভুয়ো শংসাপত্র ইস্যুর প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande