জন্মদিনের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানে মুগ্ধ করলেন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য
হুগলি , ১৬ জুলাই (হি.স) : পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) ও শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য তাঁর জন্মদিনের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের সুরে উপস্থিত অতিথিদের মুগ্ধ করলেন। তাঁর আবেগঘন ও সুমধুর কণ্ঠে গান পরিবেশন অনুষ্ঠা
মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য


হুগলি , ১৬ জুলাই (হি.স) : পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) ও শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য তাঁর জন্মদিনের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের সুরে উপস্থিত অতিথিদের মুগ্ধ করলেন। তাঁর আবেগঘন ও সুমধুর কণ্ঠে গান পরিবেশন অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে।মন্ত্রীর গান শেষে গোটা সভাকক্ষ করতালিতে মুখরিত হয়ে ওঠে।

রিষড়ার নিকটবর্তী শ্রীরামপুরের সাগর ম্যারেজ হলে বুধবার রাতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তর এবং রাজনৈতিক মহলের প্রায় একশো বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও উৎসবের আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, রাজ্য বিজেপির নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য, প্রবীণ বিজেপি নেতা শ্যামল বসু, প্রাক্তন জেলা সভাপতি মোহন আদক, বিজেপি নেতা রাকেশ চৌধুরী, রিষড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শশী সিং, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সিং, বিজেপি নেতা রাকেশ সিং, অমিত ব্রহ্ম-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

জন্মদিন উপলক্ষে কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাস্কর ভট্টাচার্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের শুভেচ্ছা, ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ছিল, যখন মন্ত্রী নিজেই মঞ্চে উঠে রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান পরিবেশন করেন। তাঁর সহজ-সরল ও হৃদয়স্পর্শী পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনেকেই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের সমর্থক ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনসেবার ক্ষেত্রে আগামী দিনেও সাফল্য কামনা করেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande