রথযাত্রার আনন্দ ভাগ করে নিল বিজেপি যুব মোর্চা, কামারপুকুর গ্রামীণ হাসপাতালে রোগীদের হাতে ফল ও মিষ্টি
আরামবাগ , ১৬ জুলাই (হি.স.): শুভ রথযাত্রার পুণ্যলগ্নে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিল গোঘাট এক মণ্ডল বিজেপি যুব মোর্চা। বৃহস্পতিবার কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রোগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দিয়ে তাঁদের দ্রুত আরোগ্য
হাসপাতালে রোগীদের ফল বিতরণ বিজেপি যুব মোর্চার


আরামবাগ , ১৬ জুলাই (হি.স.): শুভ রথযাত্রার পুণ্যলগ্নে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিল গোঘাট এক মণ্ডল বিজেপি যুব মোর্চা। বৃহস্পতিবার কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রোগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দিয়ে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন যুব মোর্চার কর্মী ও বিজেপি নেতৃত্বরা।

এই সামাজিক উদ্যোগে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিশ্বক্রান্তি সেন, বাপ্পা পাঁজা-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং রথযাত্রার শুভেচ্ছা জানান। পাশাপাশি রোগীদের পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোরও একটি উপলক্ষ। যারা অসুস্থতার কারণে উৎসবের আনন্দ থেকে দূরে রয়েছেন, তাঁদের মুখে সামান্য হলেও হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোগী ও তাঁদের পরিবারের সদস্যরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উৎসবের দিনে হাসপাতালে এসে ফল ও মিষ্টি বিতরণের মতো মানবিক উদ্যোগে খুশি হাসপাতালের রোগীরা। সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়েই রথযাত্রার দিনে এই কর্মসূচি পালন করল গোঘাট এক মণ্ডল বিজেপি যুব মোর্চা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande