জাঙ্গিপাড়ায় রথযাত্রার শুভ সূচনা করলেন বিধায়ক প্রসেনজিৎ বাগ
হুগলি , ১৬জুলাই (হি.স.): শুভ রথযাত্রার পবিত্র দিনে জাঙ্গিপাড়ার রথতলায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের শুভ সূচনা করলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ। এদিন তিনি রথের দড়িতে হাত দিয়ে এবং উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দে সামিল হন।
জাঙ্গিপাড়া তে রথ সূচনা করছেন বিধায়ক প্রসেনজিৎ বাঘ

হুগলি , ১৬জুলাই (হি.স.): শুভ রথযাত্রার পবিত্র দিনে জাঙ্গিপাড়ার রথতলায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের শুভ সূচনা করলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ। এদিন তিনি রথের দড়িতে হাত দিয়ে এবং উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দে সামিল হন।

রথযাত্রা উপলক্ষে এলাকার মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই রথতলা প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বিধায়ক প্রসেনজিৎ বাগ সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, এই উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি প্রার্থনা করেন, ভগবান জগন্নাথের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। এদিনের অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বহু ভক্ত উপস্থিত ছিলেন। জাঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনার মধ্য দিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন এলাকার মানুষ। বিধায়কের উপস্থিতি এই উৎসবকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

 rajesh pande