কামারপুকুরে রথ মানেই যাত্রার নবযাত্রা, ঐতিহ্যের সঙ্গে নতুন মরশুমের সূচনা
আরামবাগ , ১৬ জুলাই (হি.স.): কামারপুকুর মানেই শ্রীশ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি, তাঁর স্মৃতি ও জীবনাদর্শের পুণ্যভূমি। রামকৃষ্ণদেব বলেছিলেন, যাত্রায় লোকশিক্ষা হয়। তাঁর এই অমৃতবাণীকে আজও হৃদয়ে ধারণ করে বেঁচে রয়েছে কামারপুকুরের সমৃদ্ধ যাত্রা সংস্কৃ
রথযাত্রার দিন কামারপুকুরে যাত্রা শিল্পীদের উৎসব


আরামবাগ , ১৬ জুলাই (হি.স.): কামারপুকুর মানেই শ্রীশ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি, তাঁর স্মৃতি ও জীবনাদর্শের পুণ্যভূমি। রামকৃষ্ণদেব বলেছিলেন, যাত্রায় লোকশিক্ষা হয়। তাঁর এই অমৃতবাণীকে আজও হৃদয়ে ধারণ করে বেঁচে রয়েছে কামারপুকুরের সমৃদ্ধ যাত্রা সংস্কৃতি।

রথযাত্রার দিন কামারপুকুরে যেন শুরু হয় যাত্রাশিল্পের নতুন অধ্যায়। গ্রামীণ যাত্রার জন্য সুপরিচিত এই এলাকায় বর্তমানে প্রায় কুড়িটি যাত্রাদল রয়েছে। রথের দিন প্রতিটি দল তাদের নতুন পালা, নতুন প্রযোজনা ও শিল্পীদের পরিচয় তুলে ধরে মরশুমের আনুষ্ঠানিক সূচনা করে। পাশাপাশি দলগুলির বুকিং অফিস নতুন সাজে সেজে ওঠে। শুভাকাঙ্ক্ষী, দর্শক ও যাত্রাপ্রেমীদের উপস্থিতিতে তৈরি হয় এক মিলনমেলার পরিবেশ।

শুধু বিনোদন নয়, যাত্রা এই অঞ্চলের বহু মানুষের জীবিকা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শিল্পী, সংগীতশিল্পী, রূপটান শিল্পী (মেকআপ শিল্পী ), আলোক ও মঞ্চকর্মী—অসংখ্য মানুষের রুজি-রুটির সঙ্গে জড়িত এই শিল্প।

সময়ের পরিবর্তনে যাত্রার জনপ্রিয়তা কিছুটা কমলেও, কামারপুকুর আজও এই ঐতিহ্যকে আগলে রেখেছে। রথের দিনে নতুন মরশুমের সূচনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়, রামকৃষ্ণদেবের আদর্শে অনুপ্রাণিত এই জনপদে যাত্রাশিল্প এখনও জীবন্ত, এখনও মানুষের আবেগ ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande