খানাকুলের মুচিঘাটায় জলনিকাশির কাজে নিজে দাঁড়িয়ে তদারকি বিধায়ক সুশান্ত ঘোষের
আরামবাগ , ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার টানা বৃষ্টির জেরে খানাকুলের মুচিঘাটা এলাকায় রাস্তার উপর জল জমে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে এলাকায় পৌঁছে নিজে দাঁড়িয়ে থেকে জলনিকাশির ব্যবস্থা তদারকি করলেন খানাকুলের বি
খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ


আরামবাগ , ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার টানা বৃষ্টির জেরে খানাকুলের মুচিঘাটা এলাকায় রাস্তার উপর জল জমে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে এলাকায় পৌঁছে নিজে দাঁড়িয়ে থেকে জলনিকাশির ব্যবস্থা তদারকি করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।

বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার কারণ খতিয়ে দেখেন এবং দ্রুত রাস্তার জমে থাকা জল বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। জলনিকাশির কাজ চলাকালীন তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখেন।

এ প্রসঙ্গে সুশান্ত ঘোষ অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে অপরিকল্পিতভাবে এলাকার জমির উচ্চতার তুলনায় নিচু করে রাস্তা নির্মাণ করা হয়েছে। সেই কারণেই সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে যাচ্ছে এবং সাধারণ মানুষকে নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর দাবি, পরিকল্পনার অভাবেই দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

বিধায়ক আরও জানান, এলাকার মানুষের স্বার্থে দ্রুত ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে রাস্তার উচ্চতা বৃদ্ধি এবং উন্নত নিকাশি ব্যবস্থার ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে বর্ষাকালে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। বিধায়কের সরেজমিনে উপস্থিত থেকে জলনিকাশির কাজ তদারকি করায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সমস্যার স্থায়ী সমাধানের আশা ব্যক্ত করেছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande