রানিগঞ্জের ঐতিহাসিক সিয়ারসোল রাজবাড়ির ১৫০ বছরের প্রাচীন রথযাত্রায় শামিল হলেন মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার
পশ্চিম বর্ধমান, ১৬ জুলাই (হি.স.): রানিগঞ্জের ঐতিহাসিক সিয়ারসোল রাজবাড়িতে আয়োজিত প্রায় ১৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে বৃহস্পতিবার শামিল হলেন পশ্চিমবঙ্গ সরকারের লোক নির্মাণ (পিব্লুডি) এবং জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের মন্ত্রী ত
রথযাত্রায় শামিল হলেন মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার


পশ্চিম বর্ধমান, ১৬ জুলাই (হি.স.): রানিগঞ্জের ঐতিহাসিক সিয়ারসোল রাজবাড়িতে আয়োজিত প্রায় ১৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে বৃহস্পতিবার শামিল হলেন পশ্চিমবঙ্গ সরকারের লোক নির্মাণ (পিব্লুডি) এবং জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের মন্ত্রী তথা কুলটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. অজয় কুমার পোদ্দার।

এই পুণ্য লগ্নে মন্ত্রী ড. পোদ্দার ভগবান শ্রীজগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিধি মেনে পুজো ও আরতি করেন। মহাপ্রভুর কাছে তিনি সমগ্র রাজ্যবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীণ বিকাশ কামনা করে প্রার্থনা জানান।

এই উপলক্ষে ড. পোদ্দার বলেন, সিয়ারসোল রাজবাড়ির এই ঐতিহাসিক রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, গভীর আস্থা এবং সামাজিক ঐক্যের এক জীবন্ত প্রতীক। এই ধরনের ঐতিহ্যবাহী উৎসব সমাজকে একসূত্রে বাঁধার পাশাপাশি আমাদের গৌরবময় সংস্কৃতি ও পরম্পরাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই ভব্য ও সুশৃঙ্খল রথযাত্রা উৎসবের সফল পরিচালনার জন্য তিনি উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। সেই সঙ্গে উপস্থিত সমস্ত পুণ্যার্থী ও ভক্তদের রথযাত্রা মহোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande