আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অভিযানে ১০৪ কেজি গাঁজা উদ্ধার, নম্বরবিহীন গাড়ি বাজেয়াপ্ত
আসানসোল, ১৭ জুলাই (হি. স.):-আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের (ডিডি) অভিযানে ১০৪ কেজি গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের সঙ্গে যৌথভাবে এই অভিযান চ
গাঁজা উদ্ধার


আসানসোল, ১৭ জুলাই (হি. স.):-আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের (ডিডি) অভিযানে ১০৪ কেজি গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের সঙ্গে যৌথভাবে এই অভিযান চালানো হয়। কল্যাণেশ্বরী লেফট ব্যাংক সংলগ্ন পুলিশ বাগান এলাকায় নাকা তল্লাশির সময় একটি চারচাকা গাড়িকে সন্দেহজনকভাবে আসতে দেখে পুলিশ থামানোর চেষ্টা করে। তবে নাকা তল্লাশি দেখে চালক পরিস্থিতি আঁচ করতে পেরে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।পুলিশ গাড়িটি তল্লাশি করে ১০০টি প্যাকেট থেকে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া চারচাকা গাড়িটি সম্পূর্ণ নতুন এবং তাতে কোনো নম্বর প্লেট লাগানো ছিল না। ফলে গাড়ির পরিচয় গোপন রেখে মাদক পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে এই বিপুল পরিমাণ গাঁজা পশ্চিমবঙ্গে পাচার করা হচ্ছিল বলে খবর ছিল। উদ্ধার হওয়া মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কোন পাচারচক্র জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। গাড়ির প্রকৃত মালিককে শনাক্ত করার পাশাপাশি পলাতক চালক ও মাদক পাচারকারী চক্রের সদস্যদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande