কলকাতা কেন্দ্রের তিনজন পড়ুয়া সর্বভারতীয় মেধা তালিকায় প্রথম এক হাজারের তালিকায়
কলকাতা ২৭ জুলাই (হি. স.) : নীট - ইউজি ২০২৬ - এ সাফল্যের ধারা বজায় অ্যালেনের, কলকাতা কেন্দ্রের ৩ পড়ুয়া প্রথম হাজারের মধ্যে স্থান। নীট-ইউজি ২০২৬-এর ফল প্রকাশের পর আবারও সাফল্যের নজির গড়ল অ্যালেন। কলকাতা কেন্দ্রের তিনজন পড়ুয়া সর্বভারতীয় মেধাত
আ্যলেন নিট


কলকাতা ২৭ জুলাই (হি. স.) : নীট - ইউজি ২০২৬ - এ সাফল্যের ধারা বজায় অ্যালেনের, কলকাতা কেন্দ্রের ৩ পড়ুয়া প্রথম হাজারের মধ্যে স্থান।

নীট-ইউজি ২০২৬-এর ফল প্রকাশের পর আবারও সাফল্যের নজির গড়ল অ্যালেন। কলকাতা কেন্দ্রের তিনজন পড়ুয়া সর্বভারতীয় মেধাতালিকার (এআইআর) প্রথম এক হাজারের মধ্যে জায়গা করে নিয়েছেন। প্রথম ১৬০০-র মধ্যেও রয়েছে কলকাতা কেন্দ্রের পাঁচ জন পড়ুয়ার নাম।

অ্যালেন কলকাতার সেন্টার হেড দেবাশিস সান্যাল শুক্রবার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, এ বছর অরিত্র কুমার চক্রবর্তী - ৬৮০ নম্বর পেয়ে এআইআর ২৮৪, রাজন্যা দিন্দা - ৬৫৯ নম্বর পেয়ে এআইআর - ৯৪০ এবং সম্পূর্ণা ঘোষ - ৬৫৮ নম্বর পেয়ে এআইআর ৯৮১ অর্জন করেছে। এ ছাড়া অনির্বাণ দত্ত ৬৫০ নম্বর নিয়ে এআইআর ১৪০৪ এবং নন্দিনী মাল - ৬৪৯ নম্বর পেয়ে এআইআর ১৫৩২ স্থান অধিকার করেছেন। তাঁর কথায়, এই ফলাফল ছাত্রছাত্রী ও অভিভাবকদের আস্থারই প্রতিফলন।

জাতীয় স্তরেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে অ্যালেন। প্রতিষ্ঠানের দাবি, এ বছর সর্বভারতীয় প্রথম দশ জনের মধ্যে রয়েছে পাঁচ জন এবং প্রথম ১০০-এ রয়েছে ৪৩ জন অ্যালেন-পড়ুয়া। আর্যন গুপ্ত ও পাংশুল বনসল দু’জনেই ৭১৫ নম্বর পেলেও শেষ পর্যন্ত টাই-ব্রেকারের ভিত্তিতে আর্যন - (প্রথম) এবং পাংশুল - (দ্বিতীয়) স্থান অধিকার করেছে। এ ছাড়া আয়ুষ ভালোটিয়া - (চতুর্থ) , আর্যন দুবে - (সপ্তম) এবং গৌরব সিংহ - (নবম) স্থান পেয়েছে। অ্যালেনের সিইও নীতিন কুকরেজা এই সাফল্যের জন্য সকল কৃতীদের মধ্যেই ছাত্রছাত্রীকেও অভিনন্দন জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande