৯০টিরও বেশি স্টেশনের খোলনলচে বদলাবে অমৃত ভারত স্টেশন যোজনায় : সুকান্ত মজুমদার
শিলিগুড়ি, ১৭ জুলাই (হি.স.): সারা দেশ জুড়ে শুক্রবার অমৃত ভারত স্টেশন যোজনার অধীনে ৯০টিরও বেশি স্টেশনের উদ্বোধন করা হচ্ছে। এই কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদ
৯০টিরও বেশি স্টেশনের খোলনলচে বদলাবে অমৃত ভারত স্টেশন যোজনায় : সুকান্ত মজুমদার


শিলিগুড়ি, ১৭ জুলাই (হি.স.): সারা দেশ জুড়ে শুক্রবার অমৃত ভারত স্টেশন যোজনার অধীনে ৯০টিরও বেশি স্টেশনের উদ্বোধন করা হচ্ছে। এই কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান।

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর ঘিরে প্রস্তুতি জোরকদমে চলছে। তিনি আগের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, অতীতে রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার অভাব থাকায় সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ ব্যাহত হয়েছিল। তবে বর্তমানে নতুন ব্যবস্থায় জমি সীমান্ত সুরক্ষা বাহিনীকে (বিএসএফ) হস্তান্তর করায় কাজের গতি অনেকটাই বেড়েছে।

তিনি আরও জানান, এদিন ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে, যা পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কারণ, এই ট্রেন থেকে কোনও ধরনের দূষণ ছড়াবে না। প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় রেলক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

সুকান্ত মজুমদার দাবি করেন, পশ্চিমবঙ্গের ২৫টি স্টেশন সহ সারা দেশে ৯০টিরও বেশি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হচ্ছে এবং রেলের উন্নয়নে এত বড় মাপের কাজ এর আগে কখনও হয়নি।

রাজনৈতিক দলবদল প্রসঙ্গে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সংগঠনের অনুমতি ছাড়া কাউকে দলে নেওয়া হবে না। এর পাশাপাশি মহিলা সংরক্ষণ বিলকেও দেশের স্বার্থে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande