অঙ্কুরহাটিতে পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় গুরুতর জখম এক
কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : ডোমজুড়ের অঙ্কুরহাটি হাটের সামনে শুক্রবার সকালে লরির ধাক্কায় গুরুতর জখম হলেন এক স্কুটার আরোহী। দুর্ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার কর
পথ দুর্ঘটনায় মৃত্যু


কলকাতা, ১৭ জুলাই (হি. স.) :

ডোমজুড়ের অঙ্কুরহাটি হাটের সামনে শুক্রবার সকালে লরির ধাক্কায় গুরুতর জখম হলেন এক স্কুটার আরোহী। দুর্ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ লরি এবং তার চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় ১১টা ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডোমজুড়ের হাজীপাড়ার বাসিন্দা বুলবুল শেখ অঙ্কুরহাটি হাট থেকে স্কুটিতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরি তাঁর স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ওই সময় লরির চাকার তলায় পিষ্ট হয়ে তাঁর ডান হাত গুরুতর জখম হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিবড়া ট্রাফিক গার্ড এবং ডোমজুড় থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি লরি এবং চালককে আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অঙ্কুরহাটি হাটের কারণে জাতীয় সড়কের ধারে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তার ধারে ব্যবসা চলায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে তাঁদের অভিযোগ। এ দিনের ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয় ওই এলাকায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande