আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা অভিষেক, ফের পুলিশের দ্বারস্থ বিজেপি
দক্ষিণ ২৪ পরগনা, ১৭ জুলাই (হি. স. ) : ক্রমশ বিপদ বাড়ছে কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার আন্তঃ রাজ্য ভুয়ো শংসাপত্রের চক্র চালানোর অভিযোগে জীবনতলা থানায় অভিষেক-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ও
অভিষেক বন্দ্যোপাধ্যায়


দক্ষিণ ২৪ পরগনা, ১৭ জুলাই (হি. স. ) : ক্রমশ বিপদ বাড়ছে কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার আন্তঃ রাজ্য ভুয়ো শংসাপত্রের চক্র চালানোর অভিযোগে জীবনতলা থানায় অভিষেক-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।

অভিযোগপত্রে নাম রয়েছে শওকত মোল্লা, অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ও অয়ন ঘোষ দস্তিদারেরও। ববির কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই হাত জাহাঙ্গির ও শওকত মোল্লা। শওকত ফাইভ-সিক্সের বেশি পড়েনি। অথচ প্রতিবার ভোটের হলফনামায় বদলে যেত তাঁর শিক্ষাগত যোগ্যতা। তার সব শংসাপত্র সব অন্য রাজ্যের সংস্থার নামে।

আবার প্রাত্যহিক পাঠ্যক্রমে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করেছেন। উনি তো থাকেন এখানে, তাহলে কী করে রোজ ক্লাস করলেন? এতেই আমার সন্দেহ হয়। তারপর খোঁজ খবর শুরু করি। এটা একটা বড় চক্র। আজ অভিষেক-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।”

জীবনতলা থানার পুলিশ বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলেই জানান অভিজিৎবাবু।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande