সুন্দরবনে নৌকা ডুবি, নিখোঁজ মহিলা মৎস্যজীবী
ঝড়খালি, ১৭ জুলাই (হি. স.): সুন্দরবনের বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি ঘটে। ঘটনায় নিখোঁজ এক মহিলা মৎস্যজীবী। নিখোঁজের নাম শিবানী মণ্ডল। শুক্রবার সকালে ঝড়খালির বালিখাল এলাকা থেকে স্বামী মহেশ্বর মণ্ডলকে সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়েছিল
সুন্দরবনে নৌকা ডুবি, নিখোঁজ মহিলা মৎস্যজীবী


ঝড়খালি, ১৭ জুলাই (হি. স.): সুন্দরবনের বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি ঘটে। ঘটনায় নিখোঁজ এক মহিলা মৎস্যজীবী। নিখোঁজের নাম শিবানী মণ্ডল। শুক্রবার সকালে ঝড়খালির বালিখাল এলাকা থেকে স্বামী মহেশ্বর মণ্ডলকে সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। এদিন সকালে দোবাঁকির কাছে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে নৌকা জলমগ্ন হয়। আশপাশের মৎস্যজীবী নৌকা দ্রুত এসে মহেশ্বরকে উদ্ধার করলেও শিবানী এখনও নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল প্রায় ৮টা নাগাদ আচমকা প্রবল ঝড় শুরু হলে তীব্র ঢেউয়ের ধাক্কায় মহেশ্বর ও শিবানীর নৌকাটি উল্টে যায়। ঘটনাটি দেখতে পেয়ে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার নৌকার মৎস্যজীবীরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের চেষ্টায় মহেশ্বরকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, শিবানী নদীর প্রবল স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দিনভর তল্লাশি চালায়। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত শিবানীর কোনো সন্ধান মেলেনি। অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, শনিবার সকাল ৭টা থেকে ফের তল্লাশি শুরু হবে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande