মৃত্যু আরও একজনের, মুর্শিদাবাদে দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫
মুর্শিদাবাদ, ১৭ জুলাই (হি.স.): আরও একজনের মৃত্যুর পর মুর্শিদাবাদে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। স্কুল যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এই ৫ জনের। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপু
দুর্ঘটনার জেরে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল ব্যাহত


মুর্শিদাবাদ, ১৭ জুলাই (হি.স.): আরও একজনের মৃত্যুর পর মুর্শিদাবাদে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। স্কুল যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এই ৫ জনের। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে এই ঘটনা ঘটে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে পূর্ব রেল।

পুলিশ সূত্রে খবর, একটি গাড়িতে করে অন্য দিনের মতো স্কুলে যাচ্ছিল পড়ুয়ারা। শুক্রবার সকাল ৬.৪০ মিনিট নাগাদ হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে ওই গাড়িতে ধাক্কা মারে ট্রেন। কাটোয়াগামী নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় দু'জন পড়ুয়া-সহ তিন জনের। পরে আরও একজন প্রাণ হারান। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরে মৃত্যু হয়েছে এক পড়ুয়ার। মৃতদের মধ্যে দুই পড়ুয়া হল - ইসানূর রহমান (৫) ও তামান্না পারভিন (৭)।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande